ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১ জুন, ২০২৬ সকাল ১১:৪১
ad003
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের আয়োজনে রোববার অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী পাচঁশতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

রোববার উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ফার্মগেট বাজারে ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী চলে এই সেবা কার্যক্রম।

শিশু বিশেষজ্ঞ মেজর  ডা. আসাদুজ্জামান রিফাতের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পে ৫ জন চিকিৎসক অংশ নেন। তাঁরা হলেন  গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত হোমায়েরা নীপা, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, ডা. মোহাম্মদ আর রায়হান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জুবাইর জাফরী ও  ডা. আবদুল্লাহ আল নোমান। ক্যাম্পে নারী,শিশু ও বৃদ্ধসহ পাচঁশতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা,প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে ভিড় করেন সাধারণ মানুষ। চিকিৎসকদের আন্তরিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
এ সময় বিশিষ্ট সমাজসেবক হাজ্বী আবেদুর রহমান,লোকমান হোসেন চৌধুরী,জাহাঙ্গীর রাজা চৌধুরী, কাজী ইসমাইল,খন্দকার কাওছার আহমেদ, রুস্তম খান, আবুল বাশার,হাজ্বী ফকির চান,মোস্তাক আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন খান, এম ডি জাকির, মনির চৌধুরী,আলী আমজাদ খাঁ, রুস্তম চৌধুরী, এস এম শহীদুল্লাহ, মামুন রাজা চৌধুরী, হানিফ খান, আসলাম খন্দকার, আজিজ খন্দকার, প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সভাপতি হৃদয় চৌধুরী ফয়সাল, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন তালুকদার প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য," সুশিক্ষা, সমতা ও মানবিকতায় আগামী বিশ্ব গড়ার প্রচেষ্টা" এই প্র্রতিপাদ্যকে সামনে রেখে  প্রচেষ্টা যুব ফাউন্ডেশনটি ২০১৬ সালের ৩০ জুন  প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য,শীতবস্ত্র ও চিকিৎসাসেবা দেয়াসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT