ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

author
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি

প্রকাশিত : ১ জুন, ২০২৬ দুপুর ৩:৩১
ad003
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মরহুম ধনবর আলী ও মরহুম আশরাফ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সমবার বিকালে মিলন বাজার মাঠে মিলন সংঘের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-১ গোলে লোহাগাড়া দলকে হারিয়ে পীরগঞ্জ দল চাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। 

এ সময় থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, এ্যাড. ইকরামুল হক, এ্যাড. জাহাঙ্গীর আলম,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ করিমুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, আর এন ফিলিং স্টেশনের মালিক কামরুজ্জামান, মিলন সংঘের সভাপতি আল মামুন , এস এম জনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT