নাটোরের লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মজিবর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে পাবনা জেলার ঈশ্বরদী থানায় দায়েরকৃত জাল-জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ তুফান হোসেন-কে গ্রেফতার করেন।
মামলায় বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পাবনা আসামিকে ৩ (তিন) বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, গত ১ জুন ২০২৬ দিবাগত রাতে, অর্থাৎ ২ জুন ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে আব্দুলপুর রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে তিনি নিজ বাড়িতে না থেকে কৌশলে অন্য এক ব্যক্তির বাড়িতে আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।