ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ২ জুন, ২০২৬ সকাল ৬:৩৩
ad003
মাদকসহ সকল প্রকার  অপসংস্কৃতি থেকে যুব সমাজকে দূরে রাখা এবং সুস্থ-সবল যুব সমাজ গঠনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।

ফাইনাল খেলায় কলেজপাড়া ফুটবল একাদশ ও কল্যাণপুর ফুটবল একাদশ মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত ৬০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে কলেজপাড়া ফুটবল একাদশ ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। মাঠের চারপাশ দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা রবিউল্লাহ ভূইয়া লাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মাছুম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব ফজলুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বপন, যুবদল নেতা জিয়াউল হাসান সানী, রামিম খান, নয়ন রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT