ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে মাদক সেবনের সময় হাতেনাতে ধরা দুই ভাই, ৩ মাসের কারাদণ্ড

author
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুন, ২০২৬ সকাল ৬:৩৬
ad003
নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের সময় আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের বুরুঙ্গা এলাকায় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই এলাকার আব্দুস ছালামের দুই ছেলে জাহাঙ্গীর (২৭) ও আলমগীর (২৫)।

অভিযান সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বুরুঙ্গা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় দুই ভাইকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, আটক দুইজন আপন ভাই। মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT