বানিয়াচংয়ের সুজাতপুরে ধান শুকানোর খলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আহত জীবন মিয়া (৪৫) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
গত ২১ মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন জীবন মিয়া। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন তিনি।