হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে।
সোমবার (১ জুন) রাত ৮ টায় উপজেলার বদরগাজী বাজার সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মেশিন ও পাইপ বিনষ্ট করা হলেও কাউকে পাওয়া না যাওয়ায় কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা হয়নি। এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।