ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ২ জুন, ২০২৬ দুপুর ১২:২৩
প্রতীকী ছবি প্রতীকী ছবি
ad003
খুলনা মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় মোঃ রাশেদ (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় এ হত্যাকাণ্ডের ঘটনা  ঘটে। নিহত রাশেদ খুলনার জিরোপয়েন্ট কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। 

লবণচরা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ সকালে লবণচরা থানার কৃষ্ণনগর এলাকায় বাড়ির পাশের একটি দোকানের সামনে থেকে তিন চারটি মোটরসাইকেল যোগে রাশেদকে তুলে নিয়ে যান দুর্বৃত্তরা। পরবর্তীতে সাচিবুনিয়া এলাকায় নিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। পুলিশ রাশেদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । নিহত রাশেদ খুলনার একটি প্রেসের কর্মচারী। পূর্ব শত্রুতার কারনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ওসি জানান। 

ওসি আরো জানান, এর আগেও রাশেদকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকান্ডটি ঘটেছে বলে পুলিশ ধারণা করেছেন।  হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য পুলিশের কয়েকটি টিম তৎপরতা চালাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT