ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে খেলার মাঠে বজ্রপাতে কিশোরের মৃত্যু

author
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুন, ২০২৬ দুপুর ১২:২৪
ad003
কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে অপর এক কিশোর আহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি জমিতে খেলছিল চাচা-ভাতিজা লাবন্য মিয়া ও রানা মিয়া। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা দুজনই বজ্রাঘাতে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে পথেই রানা মিয়ার মৃত্যু হয়। আহত লাবন্য মিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিহত রানা মিয়ার চাচাতো ভাই রাজু মিয়া বলেন, “দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। হঠাৎ বজ্রপাত হলে দুজনই আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”

এ ঘটনায় পশ্চিম আঠারপাইকা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT