ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ! গ্রেপ্তার ১

author
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুন, ২০২৬ দুপুর ১২:২৫
ad003
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মামলা দায়েরের পর শামীম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে যায়যায়দিনকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

নিহত আজিজুল ইসলাম (৩৮) উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে। 

নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলের দিকে পারিবারিক একটি বিষয় নিয়ে আজিজুল ইসলামের সাথে তার ছোট ভাই ফাইজুলের কাটাকাটি হয়। পরে বিষয়টি পারিবারিক ভাবে মীমাংসাও হয়ে যায়। এই ঘটনার এক পর্যায়ে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত শামীম, জামাল উদ্দিন, হৃদয়, শাহীন ও তাদের সহযোগীরা পূর্ব শত্রুতার সুযোগ নিয়ে আজিজুলের ওপর লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আজিজুলের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই দিনগত রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। 

নিহতের ফুফাতো ভাই আলম মিয়া বলেন,' ভাইয়ের সাথে দ্বন্দের বিষয়টি পূঁজি করে অন্যরা সুযোগ নিয়েছে। একটা তরতাজা প্রাণ চলে গেলো। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করছি।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন,' খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেয়ে গতরাতেই মারধরের ঘটনায় একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আদালতে হত্যার ধারা সংযোজনে আবেদন করা হবে এর মধ্যে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।'

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT