ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় মতিয়ার রহমান খানের গীতিকাব্য দু'খানা বইয়ের মোড়ক উন্মোচন

author
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুন, ২০২৬ দুপুর ১২:৪০
ad003
কুষ্টিয়ার ভেড়ামারার কৃতি সন্তান গীতিকবি মতিয়ার রহমান খান এর (১) "কবির কলম থেকে" ও (২) ''গীতি মালঞ্চের খোঁজে'' কবির উত্তর সূরী গীতিকাব্য দু'খানা বইয়ের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। সোমবার রাত ৯টায় কুষ্টিয়ার ভেড়ামারা বামনপাড়াস্থ কবির নিজ বাসভবন খানবাড়ীতে উক্ত মোড়ক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানে লেখক, গবেষক, শিক্ষাবিদ মুহ. আনোয়ার-উল-আজিম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব শাহনেওয়াজ বেগম ঝর্ণা, ভেড়ামারা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন, সাবেক ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সিনিয়র সিটিজেন কবি মোজাম্মেল হক, কবি আ.স.ম শাহাবউদ্দিন, কুষ্টিয়া সাহিত্য পরিষদ কে.এস.পি'র সভাপতি আসমান আলী, ভেড়ামারা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আনিসুর রহমান, কবি আজবাহার উদ্দিন, কবি শাহিনুর হালিম, কবি রোকুনুজ্জামান রুনু, তোতা খান, কবি সেলিম মোস্তফা, অসিত কুমার সিংহ রায়, কবি ও ডাঃ কাজী আনোয়ার হোসেন বাঘাবারো, কবি আব্দুল গণি, পদ্মা পাড়ের কবি মুনির উদ্দিন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, সাইফুল ইসলাম, জাহিদ হাসান, জহুরুল ইসলাম সহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হিড়িমদিয়া গোরস্থান মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি নুরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT