ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২ জুন, ২০২৬ দুপুর ১:০৫
ad003
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নির্বাচিত হয়েছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জেলা পর্যায়ের বাছাই কমিটি সম্প্রতি প্রকাশিত শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের তালিকায় তাঁকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আশুগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নিয়মিত তদারকি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় তিনি এ স্বীকৃতি অর্জন করেছেন।

শিক্ষা সংশ্লিষ্টরা জানান, ইউএনও রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে আশুগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসু হয়েছে। তাঁর আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপের ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।

জেলা পর্যায়ে এ সম্মাননা অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পদক প্রতিবছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT