ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় মাদকবিরোধী যৌথ অভিযান: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, একজনকে জরিমানা

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুন, ২০২৬ সকাল ১১:২৫
ad003
নেত্রকোণায় মাদকবিরোধী যৌথ অভিযানে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুন) জেলা প্রশাসন, নেত্রকোণার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— পশ্চিম কাটলী এলাকার আব্দুল হাকিমের ছেলে ওমর ফারুক (৩০), নাগরা আনন্দবাজার এলাকার মৃত হোসাইন আহমেদের ছেলে খলিলুল্লাহ বাবু (৩০), কাটলী এলাকার মৃত কালু মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৩) এবং মইনপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. মামুন হাসান।

এর মধ্যে ওমর ফারুককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, খলিলুল্লাহ বাবুকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড, পারভেজ মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মামুন হাসানকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT