পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাজস্থলী উপজেলা বাস ষ্টেশন ও বাঙ্গালহালিয়া বাজারের সামনে গতকাল বিকালে বিএনপির নেতাকর্মী সহ বিক্ষোভ ও সমাবেশ করেছে অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সরেজমিনে দেখা যায়, নেতা-কর্মীরা ‘দীপেন দেওয়ানের পদত্যাগপত্র মানি না, মানব না’, ‘ষড়যন্ত্রমূলক পদত্যাগ মানি না, মানব না’ স্লোগান দিয়ে মিছিল শেষে এক সমাবেশ অনুষ্টিত হয়।
যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল বলেন, দীপেন দেওয়ানের পদত্যাগ পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়কে নিয়ে একটি সুন্দর রাঙ্গামাটি করার উদ্যােগ হাতে নিযেছেন।তার পদত্যাগে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নকে এটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত করবে।
এ বিষয়ে বিএনপির এ নেতা জিকু কুমার দে বলেন, ‘দীপেন দেওয়ান শারীরিকভাবে অসুস্থ নন। দীর্ঘদিন প্রত্যন্ত অঞ্চলে তাঁর সঙ্গে ঘুরেছি, কখনো তাকে দুর্বল বা অসুস্থ হতে দেখিনি। বিএনপির কিছু নেতা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায়তারা করছেন।
জিকু কুমার দে আরো বলেন, ‘তিনি পদত্যাগপত্রে যে কারণ দেখিয়েছেন, তা সঠিক নয়। শারীরিক ও মানসিকভাবে তিনি মন্ত্রিত্ব চালানোর মতো সক্ষম। ৫ আগস্টের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যারা লালন-পালন করছিল, তাদের চাপের মুখে তিনি সাময়িকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়ে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে দীপেন দেওয়ানের বিকল্প নেই। তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে হবে।