ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় রুপসা নদী থেকে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ৩ জুন, ২০২৬ সকাল ১১:৫৮
ad003
খুলনার রুপসা নদী থেকে অনিল কুমার সাহা (৮০)  নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

 আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ২ নং কাস্টম ঘাট এলাকার রকি ডকের সন্নিকট থেকে ভাসমান এই মৃতদেহ উদ্ধার করা হয়। 

নিহত ওই বৃদ্ধ বেলায়েত হোসেন সড়কের ওয়াবদা বেড়িবাদ এলাকার বাসিন্দা ছিলেন।

রুপসা নৌফাড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন ১ জুন সকাল ৯ টার দিকে আলম সাহেবের বরফ কল ঘাটে রুপসা নদীতে গোসল করতে নেমে আর উঠতে পারেননি। 

এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে, তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। 

নৌ পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্ত শেষে বিকালে তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT