ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক আজাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি এস.এম.জামিল পাভেল ইন্তেকাল করেছেন

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৩ জুন, ২০২৬ দুপুর ১২:০২
ad003
ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলের বাসিন্দা, অধুনালুপ্ত জাতীয় দৈনিক আজাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি এস.এম.জামিল পাভেল ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে এবং তিন বোনসহ বহু আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে যান।

বুধবার জোহরের নামাজের পর উত্তর মৌড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এদিকে জানাযা নামাজের আগে সাংবাদিক এস.এম.জামিল পাভেলের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনায় তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি খ.আ.ম রশীদুল ইসলাম ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম ।

নামাজে জানাযায় সাংবাদিক সমাজ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT