ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী রসুল্লাবাদ গ্রামের কৃতী সন্তান, আলহাজ্ব খন্দকার মনজুর আলী সাহেবের ছেলে ড. খন্দকার মোহাম্মদ সোহেল ঢাকাস্থ আইডিয়াল কলেজ, ধানমন্ডি-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োজিত হওয়ায় নবীনগর উপজেলা সচেতন নাগরিক ফোরাম-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
নবীনগর উপজেলা সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্যও কামনা করা হয়।
প্রসঙ্গত, ড. সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।