ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

author
ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ সকাল ৭:২৩
ad003
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

"ধর্ষণে ভুক্তভোগীর পাশে দাঁড়াই, অপরাধীকে বয়কট করি", "আমি প্রতিবাদী, আমি সচেতন, আমি চুপ থাকব না"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেনহাজ, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় বক্তারা ধর্ষণ প্রতিরোধে সামাজিক ও পারিবারিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধীদের সামাজিকভাবে বয়কট এবং ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT