ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

author
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ সকাল ৮:৫১
ad003
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর নামক স্থানে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  শিশুসহ ৩ জন নিহত হয়েছেন| এরা হচ্ছেন- মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২) ও একই গ্রামের মাহিমের শিশুকণ্যা আফরিন(৪) ও মাহিমের ভাগিনা যশোর ঝিকর গাছার সজিবের ছেলে আকবর| এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন| আজ বৃহষ্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে|

জানা যায়, ইজিবাইক চালক আরিফুল ইসলাম মেহেরপুর শালিকা থেকে যাত্রী নিয়ে বামন্দীর দিকে যাচ্ছিলেন| ইজিবাইকটি ওলিনগর নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| এতে ইজিবাইকটি দুমড়ে মুছড়ে যায়| স্থানীয়রা আহত ইজিবাইক চালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিশু আফরিন ও আকবরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়|

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক আরিফুলকে মৃত ঘোষণা করেন| | অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় শিশু আফরিন ও আকবর |

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ইজিবাইক ও নিহত আরিফুলের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে|পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন|

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT