ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ী পৌঁছে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ : গণপিটুনির পর পুলিশে সোপর্দ

author
নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ সকাল ১০:২৩
ad003
নাটোরে পাঁচ বছরের শিশুকে বাড়ীতে পৌঁছে দেবার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত শরিফুল ইসলামকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।

এরপর বুধবার (৩ জুন) রাতে শিশুটির মা বাদী হয়ে নাটোর সদর থানা একটি ধর্ষণ মামলা করেছেন। এর আগে রাত ৯ টার দিকে সদর উপজেলার মদনহাট এলাকা থেকে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে প্রতিবেশি এক নানির সঙ্গে জমিতে ঘাস কাটতে যায় ওই শিশুটি। পরে শিশুটি একা বাড়ি ফেরার পথে ফুচকা ব্যবসায়ী শরিফুলের সাথে দেখা হয় তার। শিশুকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রাস্তার পাশে একটি ঘাসের জমিতে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। বাড়ী ফিরে শিশুটি তার পরিবারের কাছে ঘটনাটি জানান। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

বুধবার সন্ধ্যায় ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত শরিফুলকে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এরপর অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নাটোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার খবর পেয়ে তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করে। অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও  শিশুর স্বজনরা।

এদিকে দুপুরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুকে দেখতে যান হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরীফুল হকসহ পদস্থ কর্মকর্তারা। পরে তারা সাংবাদিকদের জানান শিশু নির্যাতনকারীর দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করা হবে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ শিশুর পরিবারকে চিকিৎসাসহায়তা সহ সকল প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT