ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও

author
সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ সকাল ১০:৩৬
ad003
বর্ষার শুরুতেই মৎস্য  ভান্ডার নামে খ্যাত নাটোরের সিংড়ার চলনবিলে প্রশাসনের বিশেষ অভিযানে ২লাখ টাকার  নিষিদ্ধ  চায়না দুয়ারি জাল জব্দ করে পুরিয়ে ধবংস করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিংগইন ডুবো ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে  প্রায় অর্ধ শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করে পুরিয়ে ধবংস করেন ভ্রাম্যমান আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও)  আব্দুল্লাহ আল রিফাত। যার বাজার মুল্য প্রায় ২লাখ টাকা। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে  নতুন পানি আসতে না আসতেই কিছু অসাধু মানুষ  মা মাছ  ও পোনা মাছ নিধন শুরু করেছে।  

আমরা এবছর বর্ষার শুরুতেই অভিযান শুরু করেছি। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোন ছাড় নয়। বিলের মাছ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহৃত থাকবে। সেই সাথে স্থানীয় জনপ্রতিধি ও জনসাধারণকে এ বিষয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT