ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ট্রাক চাপায় মাইক্রোযাত্রী ২ শিশুর মৃত্যু

author
নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ সকাল ১১:০১
ad003
নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাকের চাপায় মাইক্রোবাসের ২ শিশুর মৃত্যু এবং ৩ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রয়না পাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়,  রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরের বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন পরিবারসহ ঢাকায় যাচ্ছিলেন। পথে উপজেলার রয়না পাম্প এলাকায় বিপরীতমুখী আম বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার চারমাস বয়সী শিশু ইজাজ নিহত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে আকিব, তার স্ত্রী এ্যানী, ৪ বছরের অপর সন্তান ইহান ও আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালে নেবার পথে অপর শিশু ইহানের মৃত্যু হয়। আহত তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT