ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীর সীমান্তে পাহাড় খেকোদের হামলায় আহত দুই বনকর্মী

author
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ দুপুর ১২:২৯
ad003
গতকাল বুধবার রাত নয়টার দিকে ঝিনাইগাতী উপজেলার  নকশি বাজারে দুই বনকর্মী পাহাড় খেকোদের হামলার শিকার হয়েছেন| জানা গেছে সকালে অবৈধ বালু আটক করার কারণে তার জের ধরে পাহাড় খেকোরা এ হামলা করে| 

গজনীর বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ বন প্রহরী জিয়াউল হককে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়| প্রাথমিক চিকিৎসা শেষে শেরপুর সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক| 

খবর পেয়ে উপজেলা বিএনপির  আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান,  যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান,আব্দুল মান্নান আহতদের হাসপাতালে দেখতে যান| এবং এ ঘটনায় তদন্ত করে দোষি ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস  প্রদান করেন| এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে|
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT