ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে স্বস্তি পেতে আখাউড়ায় পথচারিদেরকে পানি, শরবত ও খেজুর বিতরণ করলো বিএনপি

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ দুপুর ১২:৫৬
ad003
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে পথচারিদের মাঝে পানি, শরবত ও খেজুর বিতরণ করা হয়।

জেলা বিএনপি’র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদ ভূঁইয়ার নির্দেশে বৃহস্পতিবার পৌর এলাকার সড়ক বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রামিন খান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন খান, মনিরুল ইসলাম প্রকাশ, সবুজ মোল্লা, ইয়াছিন সরকার, ইব্রাহিম, শরীফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারন মানুষের মাঝে গরমে স্বস্থি পেতে উপহার দেয়া হয়। এটি সাধারন মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT