ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিএনপির নেতার উপর যুবদল নেতা- কর্মীর হামলা, রক্তাক্ত জখম

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ দুপুর ১২:৫৮
ad003
নারায়ণগঞ্জে বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক অকিল উদ্দিন ভূঁইয়ার উপর যুবদল নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। 
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় অকিল উদ্দিনকে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এছাড়াও তার পরনের পোশাক ছিঁড়ে ফেলে দেয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের আয়োজনে বৃক্ষ মেলা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বইমেলা ও রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। এ আয়োজনকে ঘিরে জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের আমন্ত্রণে বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা জেলা পরিষদে উপস্থিত হন। 

এ সময় অনুষ্ঠানের সামনে দাড়ানোকে কেন্দ্র করে বিএনপি নেতা উকিল উদ্দিন ভূঁইয়ার সাথে যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সমর্থকদের বাকবিতন্ড লাগে। এ সময় মশিউর রহমান রনির সমর্থকরা উকিল উদ্দিন ভূঁইয়ার উপর এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি মারে। এক পর্যায়ে তার পরনে পোশাক ও তারা ছিড়ে ফেলে। 

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, যে ঘটনাটি ঘটেছে তা মোটেও কাম্য নয়। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন সন্ত্রাসীর প্রশ্রয় দেওয়া হবে না।

এ বিষয়ে উকিল উদ্দিন বলেন, যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সমর্থকরা আমার উপর হামলা চালিয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT