ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

author
কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ সকাল ৬:৩৯
ad003
কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ শাখার উদ্যোগে এ দিবস উদযাপন করা হয়।

আজ শুক্রবার (০৫ জুন) সকালে এই দিবস উপলক্ষে কিশোরগঞ্জ আখড়া বাজার ব্রীজ সংলগ্ন এক মানব বন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ শাখার সভাপতি এড হামিদা বেগমের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ মানববন্ধনে কিশোরগঞ্জ জেলার পরিবেশবাদী, সমাজসেবক, সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বক্তারা বক্তব্য রাখেন।

এড হামিদা বেগম বলেন, আমাদের প্রাণের নরসুন্দাকে দখল ও দূষণে নিঃশেষ করে দেয়া হচ্ছে। ৮০ দশকের শুরুতে হোসেনপুরের চরজ্ঞামাইলের কাউণায় অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে নরসুন্দা নদীর প্রাণ প্রবাহ বন্ধ করে দিয়ে নদীটিকে হত্যা করা হয়েছিলো। শুকনো মৌসুমে এখন নরসুন্দায় পানি নেই, ভরা মৌসুমে নেই প্রবাহ। নরসুন্দা নোংরা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে এখন কিশোরগঞ্জবাসীর অভিশাপ হয়ে উঠেছে। একে রক্ষা করার পথ একটাই, নরসুন্দার উৎস কাউবা বাঁধ খুলে দেওয়া এবং নরসুন্দা নদীর সাথে সংযুক্ত খাল বিল ও জলাধার গুলোকে যথন ও সংস্কার করার জোর দাবী জানাচিচ্ছ। তাছাড়াও আমাদের দাবী কাউনার বাঁধ খুলে দিতে, মূল ব্রহ্মহ্মপুত্র থেকে খাল কেটে নরসুন্দার উৎস মুখে সংযোগ করে দিতে হবে, সীমানা নির্ধারণ করে সঠিক পিলার স্থাপন করতে হবে, আংশিক নয় সম্পূর্ণ নরসুন্দা ধবন করতে হবে, ইতিপূর্বে বরসুন্দা ধবন কাজে সংঘটিত ব্যাপক দুর্নীতির তদন্ত করে সংশ্লিষ্টদের, বিচারের আওতায় আনতে হবে, এখনো যারা ময়লা আবর্জনা ফেলে নরসুন্দাকে দুষণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, প্লাষ্টিক দূষণ অবিলম্বে বন্ধ করেতে হবে, যানজট নিরসনকল্পে পাগলা মসজিদ থেকে জেলা পরিষদ এবং সৈয়দ নজরুল মেডিকেল কলেজ পর্যন্ত নরসুন্দায় নৌপথ অবিলম্বে চালু করতে হবে, নরসুন্দা নদীর সাথে সংযুক্ত খাল-বিল ও জলাধার গুলোকে খনন ও সংস্কার করার জোর দাবী জানাচ্ছি এবং শহরের সমস্ত পুকুর দিঘি-জলাশয়গুলোকে সংস্কার করে ব্যবহার উপযোগি করতে হবে।

তাছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী রুহুল আমিন, সাংবাদিক এম এ আকবর খন্দকার, টিআইবি'র জেলা কো-অর্ডিনেটর মাসুদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, পরিবেশবাদী আনোয়ার হোসেন, পরিবেশবাদী শরীফা আক্তার মশগুল, সমাজসেবক আল মোহাইমিন লাখ মিয়া, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT