ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র গরমের পরে অবশেষে মাদারীপুরে স্বস্তির বৃষ্টি

author
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ সকাল ৬:৪০
ad003
তীব্র তাপদাহে মানুষের মধ্যে যখন গরম নিয়ে উদ্বেগ-উৎকন্ঠা বেড়েই চলেছিল| খুব প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের হতে দেখা যেত না| শিশু-কিশোর, বৃদ্ধসহ সকল বয়সের মানুষের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছিল| ঠিক তখনই তীব্র গরমের মাছে শুক্রবার সকালে মাদারীপুরে  স্বস্তির বৃষ্টির নেমে এসেছে| সকাল পৌনে দশটা থেকে সোয়া দশটা আধঘন্টার  স্বস্তির বৃষ্টি হয়| 

এতে মানুষ, প্রাণীকুল, গাছ-পালা, তরুলতাসহ সকল জীব বৈতিত্রের মধ্যে  স্বস্তি ফিরে এসেছে| বৃষ্টির পরেই ছোট ছোট দামাল ছেলেরা ফুটবল খেলতে মাঠে এসেছে| রাস্তায় সাধারণ মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে|

রাস্তায় চলাচলকারী কয়েকজন মানুষ জানান, বিগত ৫ থেকে ৬ দিন একটানা প্রচন্ড গরমে খুবই অস্বস্তির মধ্য দিন কাটিয়েছি| শিশু-কিশোর, বৃদ্ধসহ সকল বয়সের মানুষ গরম জনিত সমস্যায় ভূগতেছিল| আজ সকালের ¯^স্তির বৃষ্টির পরে মানবকুলের মধ্যে কিছুটা সতেজতা বিরাজ করছে|
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT