ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

author
​রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ সকাল ৮:৩২
ad003
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (৫ জুন) সকাল ৭টায় রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবস্থিত দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​রাজৈর উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক আলী আহম্মদ আকনের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান এবং রাজৈর উপজেলা শাখার নায়েবে আমীর মাস্টার নজরুল ইসলাম খান প্রমুখ।

​সভায় বক্তারা পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

​উক্ত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় রাজৈর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT