ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবসে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার মাস ব্যপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

author
নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ সকাল ১১:২৭
ad003
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁ-বদলগাছী সড়কে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

কর্মসূচিতে বন বিভাগের সহকারী রঞ্জার শহিদুল ইসলাম, সওজ- নওগাঁর উপবিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস জামান, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান বর্তমান সরকারের দেশব্যাপী ২৫ কোটি চারা রোপণের ঘোষণার ধারাবাহিকতায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক চারা রোপণ ও বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT