সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও অটোরিক্সা চালক নিহত এবং নিহত স্বামী-স্ত্রীর মেয়ে স্কুলছাত্রী গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে এন্ড হাসপাতালে ভর্তি আছে।
আজ শুক্রবার (৫ জুন) সকালে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ডে এলাকায় ঢাকা এক্সপ্রেস নামের একটি বাসের ধাক্কায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া গ্রামের বছির উদ্দিনের ঝেলে মোতালেব হোসেন (৫৫) তার স্ত্রী ফজিলা খাতুন (৪০) ও একই গ্রামের সোনাউল্লার ছেলে হযরত আলী (৩৫)। নিহত মোতালেবের মেয়ে তামান্না খাতুন গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে। তামান্না এবছর এসএসসি পরিক্ষা দিয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা এক্সপ্রেস নামক বাসটি যাত্রী আনার জন্য এনায়েতপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে আজুগড়া থেকে আসা অটো ভ্যানকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই ফজিলা খাতুন মারা যায়, আহত মোতালেব ও তার মেয়ে তামান্না এবং অটো ভ্যানচালক হযরত আলীকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে মোতালেব ও হযরত আলী মারা যান। তামান্নার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেয়া হয়।
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর সংবাদ কর্মীদের বলেন, মৃত দেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।