ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষকদলের আলোচনা ও দোয়া মাহফিল

author
জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ দুপুর ৩:৫৭
ad003
মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় জয়পুরহাট জেলা কৃষকদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​জেলা কৃষকদলের আহ্বায়ক  সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে এবং জেলা কৃষকদলের সদস্য সচিব   মনজুরে মওলা পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মাসুদ রানা প্রধান।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলজার হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মো: আব্দুল ওয়াহাব।

এছাড়াও বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন, বিজ্ঞ জিপি অ্যাড: সালামত আলী, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ প্রমূখ।

​আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। 

তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনে উদ্বুদ্ধ হয়ে দেশের কৃষিখাত তথা সার্বিক অর্থনৈতিক মুক্তি অর্জনে কৃষকদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

অনুষ্ঠানে জেলা বিএনপি, কৃষকদল এবং বিভিন্ন অঙ্গ ও  সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং ৭১ -২৪ সহ দেশের জন্য জীবন দানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও দেশের সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT