ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরের কালকিনিতে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

author
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ৫:২০
ad003
মাদারীপুরের কালকিনি উপজেলা-এ মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসারার  সাইফ-উল-আরেফীন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার বিভিন্ন বার্তা প্রচার করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত জরুরি।

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT