ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

স্ত্রীর জন্য দোয়া চাইলেন প্রযোজক ইকবাল

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫ সকাল ৯:১৫
প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল ও তার স্ত্রী। প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল ও তার স্ত্রী।
ad003
ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক এমডি ইকবালের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রযোজক ইকবাল তার স্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।  

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে গুরুতর অসুস্থ হলে আমার স্ত্রীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

প্রযোজক ইকবাল জানান, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি  হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শারীরিক অবস্থার এখনো কোন পরিবর্তন হয়নি। সবাই দোয়া করবেন।

এমডি ইকবাল একজন প্রযোজক ও পরিচালক। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’সহ ৯টি সিনেমা প্রযোজনা করেছেন তিনি। তার নির্মাণাধীন সিনেমার মধ্যে রয়েছে ‘ব্রিট্রে’ ও ‘ডেস্ট্রয়’।

এমডি ইকবাল তারকাজুটি অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে ‘কিলহিম’ নির্মাণ করেছেন। সিনেমাটির মাধ্যমে নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে প্রথম অভিনয় করেন অনন্ত-বর্ষা। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT