লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি দক্ষিণ তেহমুনী ট্রাফিক চত্বর এলাকা প্রদক্ষিণ করে পূর্ণরূপে হাসপাতালের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম সমাপ্ত হয়।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ আলম ভূঁইয়া, এনডিসি হাবিবুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল, দৈনিক মেঘনার পাড় পত্রিকার সম্পাদক মো. আব্বাস হোসেন ও ভোরের মালঞ্চ পত্রিকার সম্পাদক মেরুন হাসান রাজুসহ প্রমখ।
বক্তরা বলেন, বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপ বেশি ভিত্তি প্রায়। তাই আসুন আমার-আপনার বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং অন্যদের সচেতন করি।