ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দোহার-নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

author
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ৭:১৭
ad003
ঢাকার নবাবগঞ্জ ও দোহারে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০৬ জুন) নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি শোভাযাত্রা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়।

এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস.এম. সাখাওয়াত হোসেন, মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপসহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

অন্যদিকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজকরা ডেঙ্গু বিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT