র্যাব ১১ অভিযানে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছোট তুগুরিয়া বাজার থেকে জাহাঙ্গীর আলম (৫২),৫৯ বোতল ভারতীয় নতুন মাদক ফেয়ার ড্রিল সিরাপসহ গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৫জুন) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট তুগুরিয়া বাজারের রাফি স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকার মৃত.আব্দুর রশিদের ছেলে।
র্যাব-১১-ক্রাইম প্রিভেনশন -৩ কোম্পানি কমান্ডার এএসপি মুহিত কবির জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীর আলমকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা ও ৫৯ বোতল ভারতীয় নতুন মাদক ফেয়ারড্রিল সিরাপসহ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় র্যাব-১১ -ক্রাইম প্রিভেনশন -৩ ওয়ারেন্ট অফিসার মোঃ রওশন আলী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মাদকের মামলা দায়ের করে আসামিকে নাঙ্গলকোট থানায় হস্তান্তর করেন। মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যহৃত থাকবে।