ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও অভিযান অনুষ্ঠিত

author
কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ৯:২৯
ad003
নড়াইলের কালিয়ায় “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” প্রতিপাদ্যে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে  সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (০৬ জুন) সকালে উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাষক মোঃ জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার শ্রাবনী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ শিহাব উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন এলাকায় জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং আবর্জনা অপসারণের কার্যক্রম চালানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দিলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। জনসচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT