ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেলেন পরশুরামের আবদুল কুদ্দুস

author
পরশুরাম (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ৯:৩০
ad003
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন  ফেনীর পরশুরামের কৃতি সন্তান আবদুল কুদ্দুস মজুমদার। 
‎
‎বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়।
‎
‎২০১৪ সালে গঠিত রাজীব- আকরাম কমিটিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ও সর্বশেষ যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেন আবদুল কুদ্দুস মজুমদার।
‎  
‎যুবদলের নতুন কমিটিতে আবদুল কুদ্দুস গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় পরশুরামে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আবদুল কুদ্দুস মাঠপর্যায়ের একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।তৃণমূল স্তর থেকে ছাত্রদলের রাজনীতি করে উঠে এসে তিনি যুবদলের বিভিন্ন কর্মসূচিতে দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
‎বিসিএস পরীক্ষা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে কয়েকবার পরীক্ষায় অংশগ্রহণ উত্তীর্ণ হলেও আওয়ামী সরকারের রোষানলে শিকার হয়ে তিনি নিয়োগ পাননি।
‎
‎আবদিল কুদ্দুস মজুমদার জানান, দলের আদর্শ বুকে ধারণ করে দলের জন্য আমৃত্যু কাজ করব।
‎
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT