রেলগাড়িতে কাটা পড়ে পাঁচ বছরের এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬ জুন শনিবার সকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলার ব্যাসপুর হিজলি গ্রামে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে জানা গেছে উপজেলার ব্যাসপুর হিজলা গ্রামের কাঞ্চন শেখ এর মেয়ে নাসিমা আক্তার স্বামী শিপন ফকির ও তিন শিশু সন্তান নিয়ে তার নিজের বাসা গোপালগঞ্জ শহর থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে।
শনিবার সকাল আটটার সময় সকলের অগোচরে পাঁচ বছরের শিশু সামিরা ঢাকা খুলনা রেলওয়ে লাইনে উঠে পড়ে। এ সময়ে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।।