ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষ

অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে ভৈরব রেলওয়ে পুলিশের মামলা

author
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ১০:০১
ad003
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশনে দুইদল গ্রামবাসীর সংঘর্ষ চলাকালে পুলিশের উপর হামলা ঘটনায় অজ্ঞাত দেড়শত জনকে আসামি করে ভৈরব রেলওয়ে পুলিশ মামলা করছে। উপ-পরিদর্শক ( এসআই)  আফজাল হোসেন বাদি হয়ে গতকাল শুক্রবার রাতে এই মামলাটি দায়ের করেন ( মামলা নং ০২/২৬) । 

গত বৃহস্পতিবার রাতে ঘটনার সময় রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি)  সাঈদ আহমেদসহ ৭ পুলিশ আহত হয়। মামলার বিষয়টি আজ শনিবার সকালে রেলওয়ে থানার ওসি স্বীকার করেন। তবে মামলা করার পর এখনও কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ভৈরব পৌর শহরের আমলাপাড়া ও জগনাথপুর গ্রামের দুটি পক্ষ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধলে ৭ পুলিশসহ ২০ জন আহত হয়। এসময় দুটি পক্ষ ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফরম দখল করে স্টেশন মাস্টারের রুমে হামলা চালায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পুলিশের ওপর আক্রমন করে। এসময় স্টেশন এলাকাটি রনক্ষেত্রে পরিনত হয় এবং বিভিন্ন স্থানে ৬ টি ট্রেন আটকা পড়ে। এতে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়ে।  এই সংঘর্ষ রাত ৮ টা থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত চলে। পরে রাত ১.৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ সাঈদ আহমেদ জানান, স্টেশনে হামলার ঘটনায় আমিসহ ৭ পুলিশ আহত হয়। হামলাকারীরা স্টেশনে  হামলা করার কারনে ঘটনার দিন ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। একারনে আমরা অজ্ঞাত  দেড়শ জনকে আসামী করে পুলিশ এসল্ট অভিযোগে মামলা করেছি। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT