ময়মনসিংহের ত্রিশালে শনিবার উপজেলা পরিষদ চত্বরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।