ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ১০:০৭
ad003
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার  শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (৫জুন) বিকাল ৫ টায়  চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। প

রিচালিত এই অভিযান সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সংলগ্ন চুনারুঘাট অংশে বিভিন্ন কাউন্টার ও কাউন্টারবিহীন লোকাল বাসে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ সাধারণ যাত্রীদের। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে কাউন্টারবিহীন একটি লোকাল বাস গণপরিবহনের ভাড়ার চার্ট প্রদর্শন না করায় ও নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া নেয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।  

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন, কাউন্টার ও কাউন্টারবিহীন সকল বাস, বাসের লাইন ম‌্যানদের অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করে সেজন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT