ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

author
নলছিটি (ঝালকা‌ঠি) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ১০:২৮
ad003
ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সঞ্জীব বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ জুন) রাতের দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ ও হাসপাতাল সং‌যোগ সড়কের মোড় এলাকায়, মদন মোহন আখড়া সংলগ্ন একটি বাসার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সঞ্জীব বিশ্বাস ওই এলাকার মৃত রবীন্দ্র বিশ্বাসের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় সঞ্জীব বিশ্বাসকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশের পক্ষ থেকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT