ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের জোয়ারে এক বছর পর বরাদ্দ দেয়ার জায়গাও মিলবে না

---মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

author
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ১০:৩১
ad003
সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন-‘চারিদিকে লাগাতার এতো পরিমাণ উন্নয়নের কাজ চলছে যে, আগামী এক বছরের মধ্যে নতুন কোনো প্রকল্পের বরাদ্দ দেয়ার মতো জায়গাই হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর একটি কথা পরিষ্কার জানিয়ে দিতে চাই-আমার হাতে কলম থাকবে, সামনে কাগজ থাকবে, সই করব, কিন্তু একটি নয়া পয়সাও স্পর্শ করব না। কাউকে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগও দেয়া হবে না।’

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বিগত তিন মাসে বিভিন্ন উন্নয়ন ও উন্নয়ন প্রকল্পে বরাদ্দের খতিয়ানও তুলে ধরেন।

সভায় মহম্মদপুর উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা কার্যক্রমের গতিশীলতা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো টেকসই করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে সরকারের উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী নিজ হাতে উপজেলার নয়জন অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এর পাশাপাশি এলাকার দুস্থ ও অসচ্ছল ৬১টি পরিবারের মাঝে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য নগদ এক লাখ ৮৩ হাজার টাকার চেক বিতরণ করেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মন্ত্রীর একান্ত সহকারী হরেকৃষ্ণ অধিকারী, ড. এমএম রউচ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT