ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতী গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শনে পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হবে

author
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ১০:৪৪
ad003
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে শেরপুর জেলা প্রশাসক, মিজ& ফরিদা ইয়াসমিন ঝিনাইগাতী উপজেলার গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন| 

পরিদর্শনের সময় তিনি বলেন পর্যটকদের নিরাপত্তা জোরদার করা সহ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের সেবার মান উন্নয়ন এবং গজনীকে আরও পরিচ্ছন্ন আকর্ষণীয় ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তুলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন| 

বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গজনী পর্যটন কেন্দ্রে শিউলী, কৃষ্ণচূড়া ও বকুল গাছের তিনটি চারা রোপণ করেন| 

আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান| এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার, মো. আল আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক সহ শেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা|
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT