ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়া নিয়ে প্রতিবেশীর কোপে নারী নিহত

author
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ১০:৪৭
ad003
আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে আহত করে প্রতিবেশী যুবক। হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয় ওই নারী। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরআগে, শুক্রবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী ওই নারী মারা যায়।

নিহত রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী এবং অভিযুক্ত আলিয়া সরকার ওই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রুপবান বেগমের একটি ছাগল আলিয়া সরকারে উঠানে ঘাস খেতে যায়। এসময় ঘাস খাওয়ার অপরাধে আলিয়া সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করে। ছাগলটির করুন পরিস্থিতির বিষয় জানতে পেরে, আলিয়া সরকারের কাছে কথা বলতে যায় রুপবান। 

এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে আলিয়া সরকারের হাতে থাকা ধারালো 'দা' দিয়ে রুপবানের পায়ে কুপিয়ে  ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় তার চিৎকার শুনে আশপাশের অন্যান্য প্রতিবেশী ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তিনি।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম দৈনিক যায়যায়দিনকে বলেন,  ভিকটিম মারা যাওয়ার আগেই ভুক্তভোগীর স্বামী আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। সাথে সাথেই আমরা আলীয়ার সরকারকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে একটি হত্যার চেষ্টা মামলা রুজু করি । এবং ঐদিন ঘটনাস্থলে যাওয়ার পরে জানতে পারি  ভিকটিম মারা গিয়েছে। আজকে তদন্ত সাপেক্ষে মামলাটি হত্যা মামলায় রুজু করা হবে। এ ঘটনায় অভিযুক্ত ৬ আসামী পলাতক রয়েছে। আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আসামিদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT