সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দীর্ঘ বছর ধরে সরু সেতু পুনর্নির্মাণ না হওয়ায় অত্র কয়েকশত পরিবারের লোকজন ঝুকিঁ চলাচলে করতেছেন। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহদামড়ী বাজারের পাশে কয়েকটি রাস্তার সাথে সঙ্গে একমাত্র সংযোগ সড়কটির সরো সেতু পুনর্নির্মাণ না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই দুর্ভোগে চরম ভোগান্তিতে রয়েছেন কয়েক হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাথে মিরপুর ইউনিয়নের সাথে শাহদামড়ী বাজারে পাশে একমাত্র সংযোগকারী সেতুটি দীর্ঘ ৩০ বছর পূর্বে নিমার্ণ করা হয়েছি। পুরো উপজেলায় বিভিন্ন সেতু পুনর্নির্মাণ হলে এ সেতু দিকে কেউ নজর দিচ্ছেন না। এ সেতু পাশে পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোট শিক্ষার্থী ঝুকিঁ নিয়ে চলাচল করে। শাহদামড়ী বাজারে ব্যবসায়ীদের মালা মাল আনা নেওয়া করতে বেশি সমস্যা হচ্ছে। বড় গাড়ী গুলো এই সেতু দিয়ে চলাচল করতে পারতেছে না।
অসুস্থ রোগী, ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত খুবই অসুবিধা হচ্ছে। আমাদের অসুবিধার কথা চিন্তা করে দ্রুত সেতুটি নির্মাণ করতে দাবি করা হলেও কেউ নজর দিচ্ছেন না। মানুষের একমাত্র চলাচল পথের সরু সেতু থাকায় বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারন পারাপার হচ্ছেন। এতে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, অত্র এলাকার একমাত্র সরু সেতুটি কারণে উৎপাদিত কৃষিপণ্য মাথায় করে পরিবহন করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার হাজার হাজার বাসিন্দা। বিশেষ করে বর্ষাকালে এই এলাকায় পানি বেড়ে গেলে কৃষিপণ্য, গাছ পরিবহনের খরচ দ্বিগুণ হয় এবং জীবন হাতে নিয়ে চলাচল করতে হয় বলে জানান সাধারণ মানুষ ও একাধিক কৃষক। তাছাড়া, বয়োবৃদ্ধ, অসুস্থ রোগী, গর্ভবতী মা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পার হয়ে উপজেলা সদরে যাতায়াত করতে হয়।
স্থানীয় স্কুল শিক্ষক আক্তার মিয়া বলেন, সরু সেতু থাকায় বড় গাড়ী চলাচল না করায় উপজেলার সঙ্গে যোগাযোগ করতে হয়। অসুস্থ রোগী, ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত খুবই অসুবিধা হচ্ছে। আমাদের অসুবিধার কথা চিন্তা করে দ্রুত সেতুটি পুর্ণ নির্মাণ করা প্রয়োজন। বাজার ও স্কুল রয়েছে, এতে সর্বস্তরের মানুষের অসুবিধা হচ্ছে এবং সেতুটির প্রয়োজনীয়তা রয়েছে। সরকারের কাছে আবেদন- সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ব্রিজ নির্মাণ করলে উপকার হবে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, এ রোডে সরু সেতুর বিষয়ে আমাদের কাছে তথ্য নাই। আগে কেউ বলে নাই, আমরা খোঁজ খবর নিয়ে দেখতেছি। এই সেতু নিয়ে আগামীতে কাজ করা হবে।