ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

author
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ দুপুর ১২:১৭
ad003
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার দিনব্যাপী সরিষাবাড়ী ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি বাজার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে নারী-পুরুষসহ মোট রোগী দেখেন ১৩৭জন। ডায়াবেটিক পরীক্ষা করেন ৬০জন তার মধ্যে ৩৭ জনের ডায়াবেটিক সনাক্ত হয়। তাদের সরিষাবাড়ী ডায়াবেটিক হাসপাতালে নিয়মিত চিকিৎসা প্রদান করা হবে বলে জানা যায়। এ ক্যাম্প পরিচালনা হওয়ায় ফ্রি ডাক্তার দেখাতে এলাকার রোগীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন মেডিসিন ও ডায়াবেটিকসে অভিজ্ঞ ডাক্তার রাউফুন জেকেফ জয়, গাইনী প্রসূতি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আশরাফুন্নাহার বৃষ্টি, মেডিসিন, বাত ব্যাথা ও চর্মরোগ অভিজ্ঞ ডাক্তার সোহাগ মিয়া।

প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সরিষাবাড়ী ডায়াবেটিস সমিতির সভাপতি মোঃ খালিদ হাসান। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সরিষাবাড়ী ডায়াবেটিস সমিতির কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিথ ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT