ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ​ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

author
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ দুপুর ৩:২৩
ad003
ময়মনসিংহের গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্ন পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন । শনিবার সকালে উপজেলা প্রশাসন ও পৌর সভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেউপজেলা পরিষদ, পৌরসভা ও ১৫টি ইউনিয়ন পরিষদে একযোগে পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয় ।
​
​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম, আবদুল্লাহ-আল-মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা শাহ আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন পরিষদের প্রশাসক, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী , রাজনৈতিক  ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্য ।

নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এন. এম, আবদুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আশা করি, প্রত্যেকে তাদের নিজ নিজ বাড়ির আঙিনা ও চলাচলের রাস্তা পরিষ্কার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT