ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক যুব প্রতিনিধি কর্মসূচিতে অংশ নিতে চীন যাচ্ছেন রাবি ছাত্রদল নেতা রাবিত

author
রাবি প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ৮:১৩
ad003
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাবি মানবাধিকার বিষয়ক সম্পাদক  রাফায়েতুল আহম্মেদ  (রাবিত) আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন China-South Asia Young Envoys Program 2026-এ অংশগ্রহণের জন্য চীন যাচ্ছেন। 

চীনের ইউনান ইউনিভার্সিটির আমন্ত্রণে আয়োজিত এই কর্মসূচিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী ও যুব নেতারা অংশ নিবেন। 

রাফায়েতুল রাবিত বর্তমানে রাবি শাখা  ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাকসু নির্বাচন ২০২৫-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী ছিলেন। শিক্ষাঙ্গনে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর সক্রিয় ভূমিকা ইতোমধ্যেই সহপাঠীদের মধ্যে প্রশংসিত হয়েছে।

শুধু ছাত্ররাজনীতিতেই নয়, সৃজনশীল কর্মকাণ্ডেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত “আমার ভাবনায় বাংলাদেশ” শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেরা ১০-এ স্থান অর্জন করেছিলেন। দেশের ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যৎ ভাবনাকে সৃজনশীলভাবে উপস্থাপনের জন্য তাঁর কাজ ব্যাপক প্রশংসা লাভ করেছে। 

১২ দিনব্যাপী এই আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি  যুব কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন সেশন, কর্মশালা ও মতবিনিময় কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগও পাবেন তিনি।

এ বিষয়ে রাফায়েতুল রাবিত বলেন, “আন্তর্জাতিক এই কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি চেষ্টা করব বাংলাদেশের সংস্কৃতি, তরুণ সমাজের সম্ভাবনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবকে যথাযথভাবে তুলে ধরতে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁর সফলতা কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT